বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে কুয়েত



সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ

 আরও মানবসম্পদ নেওয়া হবে বলে জানিয়েছেন উপসাগরীয় কুয়েতের

 বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি। অন্তর্বর্তী সরকারের

 প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী

 সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়

 এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক

 বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।


আরও পড়ুন


বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারে রাত ১২টা থেকে

 যৌথ অভিযান

সাবেক ৬ মন্ত্রী-এমপিকে দুদকে তলব


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দূতের প্রশংসা করে বলেন, কুয়েত বাংলাদেশের চমৎকার বন্ধু। বাংলাদেশ কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আশা করছে। আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখবেন। বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা।


বিদায়ী রাষ্ট্রদূত জানান, উপসাগরীয় আমিরাতে তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ বাংলাদেশ থেকে আরও

 নিয়োগ দিতে আগ্রহী


https://www.dhakapost.com/national/304119